বেলুনে পাঁচ সপ্তাহ

মূল শিরোনাম: Five Weeks in a Balloon: Or, Journeys and Discoveries in Africa by Three Englishmen

Jules Verne · 1905

মানুষের করা অনুবাদ · অনুবাদ: Rajendralal Acharya (†1961) · উৎস: Wikisource · পাবলিক ডোমেইন

১৮৬২ সালের জানুয়ারি মাসে একদিন রয়াল ভৌগোলিক সমিতির গৃহে এক বিরাট সভা বসিল। সমুৎসুক শ্রোতৃবৃন্দ সভাপতির উদ্দীপনাপূর্ণ বক্তৃতা শ্রবণ করিতে করিতে উত্তেজিত হইয়া উঠিল। ঘন ঘন করতালি ও প্রশংসাবাক্যে সভাগৃহ মুখরিত হইল। আসন পরিগ্রহণ করিবার পূর্ব্বে সভাপতি বলিলেন: “ভৌগোলিক তত্ত্বানুসন্ধানে ইংলণ্ডই পৃথিবীমধ্যে শীর্ষস্থান অধিকার করিয়াছে। ইংলণ্ডের সেই গৌরব ডাক্তার ফাগুর্সন্ কর্ত্তৃক অচিরে বৃদ্ধি প্রাপ্ত হইবে। যদি তাঁহার চেষ্টা ফলবতী হয়—(শ্রোতাদিগের মধ্যে একজন কহিল ‘অবশ্যই হ’বে’) তাহা হইলে আফ্রিকার অসম্পূর্ণ মানচিত্র সত্বরেই পূর্ণাঙ্গ হইয়া দেখা দিবে। আর যদি তাঁহার উদ্যম ব্যর্থ হয়, তাহা হইলেও তাঁহার পরাজয় ইহাই প্রমাণিত করিবে যে, মনুষ্য বুদ্ধিকৌশলে একান্ত দুঃসাহসিক কার্য্যেও হ…শুরু · Rajendralal Acharya

এই অনুবাদ পড়ুনএআই অনুবাদমূল

আপনার সহায়তায় বই বাংলায় অনুবাদ করা হয়।

মাসে $12 দিয়ে সহায়তা করুন দান করুন গ্রাহকরা দৈনিক বিনামূল্যের সীমার অপেক্ষা না করেই পড়তে পড়তে অনুবাদ পান।

অন্য ভাষায় পড়ুন: English · 中文 · हिन्दी · Español · العربية · Français · Português · Русский · Bahasa Indonesia · اردو · 日本語 · Kiswahili

Lindy Books — 78,696টি পাবলিক ডোমেইন ক্লাসিক বই, চিরকাল বিনামূল্যে। বিজ্ঞাপন, অ্যাকাউন্ট বা ট্র্যাকিং নেই। লাইব্রেরি দেখুন