নিগ্রোজাতির কর্ম্মবীর

মূল শিরোনাম: Up from Slavery: An Autobiography

Booker T. Washington · 1915

মানুষের করা অনুবাদ · অনুবাদ: Benoy Kumar Sarkar (†1949) · উৎস: Wikisource · পাবলিক ডোমেইন

আমি কেনা গোলাম—জাতিতে নিগ্রো। ভার্জ্জিনিয়া প্রদেশের ফ্রাঙ্কলিন জেলার কোন গোলাম-খানায় আমার জন্ম। ঠিক কবে কোথায় জন্মিয়াছিলাম, তাহা বলিতে পারি না। শুনিয়াছি একটা ডাকঘরের নিকটে আমার জন্মস্থান; এবং বোধ হয় ১৮৫৮ কিম্বা ১৮৫৯ সালে আমি ভূমিষ্ঠ হই। কিন্তু জন্মের মাস, তারিখ ইত্যাদি কিছুই জানি না। নিতান্ত ছেলেবেলার কথার মধ্যে গোলামাবাদের কাজকর্ম্ম ও চালচলনগুলিই মনে পড়ে। আর স্মরণ হয় সেই আবাদের গোলাম মহাল্লার কুঠুরিগুলি—যেখ… নিতান্ত ঘৃণ্য, অবনত, দারিদ্র্যদুঃখময়, নৈরাশ্যপূর্ণ অবস্থার মধ্যেই আমার বাল্য-জীবন কাটিয়াছে। অবশ্য এই দুঃখ দৈন্যক্লেশের জন্য আমার মনিবদের বিশেষ কোন দোষ ছিল না। তাঁহারা অন্যান্য প্রভুগণের তুলনায় সহৃদয় ও দয়ালুই ছিলেন। তবে কেনা গোলামমাত্রের যে শোচনীয় দশা তাহাই আমাকেও ভোগ করিতে হইয়াছে। একটা ১৬ ফিট লম্বা এবং ১৪ ফিট চৌড়া কাঠের কামরার মধ্যে দাস-জাতির সকলকেই বসবাস করিতে হইত। এইরূপ একটা কুঠুরিতে আমি, আমার মাতা, এবং এক…শুরু · Benoy Kumar Sarkar

এই অনুবাদ পড়ুনএআই অনুবাদমূল

আপনার সহায়তায় বই বাংলায় অনুবাদ করা হয়।

মাসে $12 দিয়ে সহায়তা করুন দান করুন গ্রাহকরা দৈনিক বিনামূল্যের সীমার অপেক্ষা না করেই পড়তে পড়তে অনুবাদ পান।

অন্য ভাষায় পড়ুন: English · 中文 · हिन्दी · Español · العربية · Français · Português · Русский · Bahasa Indonesia · اردو · 日本語 · Kiswahili

Lindy Books — 78,696টি পাবলিক ডোমেইন ক্লাসিক বই, চিরকাল বিনামূল্যে। বিজ্ঞাপন, অ্যাকাউন্ট বা ট্র্যাকিং নেই। লাইব্রেরি দেখুন